টেরীবাজার ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

টেরীবাজার ব্যবসায়ী সমিতির ১১তম দ্বি–বার্ষিক নির্বাচন ২০২৪–২০২৬ শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মফিজুল ইসলাম রয়েল (ভারপ্রাপ্ত), নির্বাচন কমিশনার মো. ইসমাইল, আব্দুল হান্নান, শামশুল আলম, মো. মুছা।

শপথ বাক্য অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, সিনিয়র সহ–সভাপতি পদে নাছির উদ্দিন চৌধুরী, সহ–সভাপতি পদে আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, যুগ্ম–সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও শেখ শহীদ সোহরার্দী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক মো. এমরানুল হক সাইয়েদ, আইন সম্পাদক মো. বাকের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহীম পারভেজ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অডিটর সম্পাদক দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, মো. জাবেদ ও আবু ছালেক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অস্ত্রসহ তিন ডাকাতকে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধদেশে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট করতে দেয়া হবে না