টেরীবাজারে শপিং মলের সাইনবোর্ডে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর টেরীবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে শটসার্কিট হয়ে একটি শপিং মলের সাইনবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টায় এসবি ঘোষ মার্কেটের পাশে রাজকুমারী শপিং মলে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে শটসার্কিট হয়ে রাজকুমারী নামে একটি শপিংমলের সাইনবোর্ডে আগুন লাগে। সাথে সাথে আমরা নির্বাপণ করতে সক্ষম হয়েছি। কিছু বৈদ্যুতিক তার ও সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধফের দখল হচ্ছে বাঁকখালী নদী, রাতারাতি উঠছে ঘর
পরবর্তী নিবন্ধপানির অভাবে বন্ধ কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট