টেন্ডারে কোথাও সিআরবির কথাটি ছিল না

শিক্ষা উপমন্ত্রী নওফেল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজাদীকে বলেন, আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে রেলমন্ত্রীর সাথে দেখা করে সিআরবি থেকে হাসপাতালটি রেলওয়ের অন্য যে কোনো জায়গায় বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছি।
মন্ত্রী মহোদয়কে আমরা বলেছি, হাসপাতাল হলে আমাদের কারো কোনো আপত্তি নেই। তবে সেটা সিআরবিতে না হয়ে রেলের অন্য যে কোনো জায়গায় হোক। সিআরবি ছাড়াও রেলের অনেক জায়গা আছে। আমরা বলেছি, টেন্ডারে কোথাও সিআরবির কথাটি ছিল না। তাহলে সিআরবিতে না হয়ে রেলওয়ের অন্য যে কোনো জায়গায় হতে পারে। সিআরবি থেকে ১শ-২শ গজের মধ্যে আমবাগান আছে। এছাড়া সীতাকুণ্ডের কুমিরার কথা তো আগেই বলা হয়েছে। তিনি বলেন, স্থানীয় জনগণের মাঝে সিআরবিতে হাসপাতাল নির্র্মাণ প্রকল্পটি নিয়ে শুরু থেকে বিরূপ প্রতিক্রিয়া চলছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশার বিষয়টি জানানো উচিত। তাই আমরা বিষয়টি রেলমন্ত্রীর কাছে লিখিতভাবে উপস্থাপন করেছি। মন্ত্রী মহোদয়ও বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তিনি আমাদেরকে বলেছেন, বিষয়টি তিনি দেখবেন।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই
পরবর্তী নিবন্ধঅভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহনে ডিজি শিপিংয়ের সার্কুলার বেআইনি