টেকনাফে ৩৯ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ

তিনস্থানে অভিযান, আটক ৩

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৩৯ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজা নিয়ে তিন কারবারিকে আটক করেছে র‌্যাব১৫। গত শুক্রবার বিকেল ৫টায় এই অভিযান চালানো হয়। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, টেকনাফের লেদা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে আসছে এমন খবর পেয়ে টেকনাফকক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মো. কবির (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ ও অটো তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি সাইফুলকে আটক করা হয়। এছাড়াও টেকনাফের দক্ষিণ নাইট্যংপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজা নিয়ে মোহাম্মদ সাকিব নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে যাত্রীবেশে অস্ত্র বহন, আটক ৩
পরবর্তী নিবন্ধ‘মুক্তির গান’ নামে শতবর্ষী গাছের কংক্রিট অবমুক্ত