টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

টেকনাফে অভিযান চালিয়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার র‌্যাব১৫ এর সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. . ফারুক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নুরুল বসাক ওরফে নুরুল বশার মিজু (৬৪)। তিনি টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সৈয়দ নূরের ছেলে।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভার বাজার এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

সহকারী পুলিশ সুপার আ. . ফারুক নিশ্চিত করেছেন, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সাজা পরোয়ানার ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির প্রবেশপত্র বিতরণ ১৩ এপ্রিলের মধ্যে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার