টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সাবরাং ইউনিয়নের ডেইল পাড়ার বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
তিনি ওই এলাকার মো. জামালের স্ত্রী। তার কাছে নগদ ১৩ হাজার টাকা পাওয়া গেছ্। েএ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।











