টি- টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

আরও একটি বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। টিটোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার সঙ্গী থাকবেন আরেক ইংলিশ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ। আহমেদাবাদে আগামীকাল রোববার টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। গতকাল শুক্রবার ওই ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দুই দক্ষিণ আফ্রিকানআলাহুদিন পালেকার ও আড্রিয়ান হোল্ডস্টক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

টিটোয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনালেও অনফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ। দুই বছর আগের ওই ম্যাচে তার সঙ্গী ছিলেন নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও মূল আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ৬২ বছর বয়সী ইলিংওয়ার্থ। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও মাঠে দেখা গেছে তাকে আম্পায়ারের দায়িত্বে। দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছুকদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধউজবেকিস্তানকে হারাল চীন