টিসিবি কার্ডে ভোগ্যপণ্য কিনুন

বাকলিয়ায় শিক্ষা উপমন্ত্রী

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দেশের মধ্যবিত্ত, গরীব ও সাধারণ জনগণকে সরকারের দেয়া টিসিবি কার্ডে ভোগ্যপণ্য কেনার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর শহিদুল আলমের বাড়ির উঠোনে গরীব দুস্থ অসহায় ২’শ পরিবারের মাঝে উপহারস্বরূপ সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণকে ওয়ার্ডে ইস্যু করা টিসিবি কার্ড পেয়েছেন কিনা জানতে চেয়ে বলেন, টিসিবি কার্ড আপনাদের হক। এটা আপনারা ব্যবহার করে ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর শহিদুল আলম। বক্তব্য দেন, সাহাবুদ্দিন আহমদ চৌধুরী, ইউনূছ কোম্পানি, আনছারুল হক, নেছার আহম্মদ, আলী নেওয়াজ, আকবর আলী আকাশ, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, নাজমুল হাছান রুমি।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করছেন। দেশের ৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য পেনশন প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনা ও প্রক্রিয়াধীন আছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধটেকনাফে গুলি ছুড়ে পালাল ডাকাত দল