কেডিএস গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি খলিলুর রহমান বলেছেন, টিকা নিয়ে খুব হালকা লাগছে। অতি অল্প সময়ে নিবন্ধন, টিকা দেওয়াসহ সব কার্যক্রমে দক্ষতার পরিচয় দিয়েছে সরকার। এ জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। অনেক দেশ এখনো টিকার মুখ দেখেনি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ টিকা পাচ্ছে। স্যালুট প্রধানমন্ত্রীকে। গতকাল শনিবার টিকা গ্রহণের পর তিনি উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।












