করোনাভাইরাস মহামারিতে পরিণত হওয়ার পর সব থেকে বেশি ঝুঁকি নিয়ে যাদের কাজ করতে হয়েছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ কয়েক মাস ধরে তারা কোভিড আক্রান্তদের সুস্থ করার কাজে নিয়োজিত থেকেছেন। ব্রিটেন, আমেরিকার মতো দেশগুলিতে কয়েকটি করোনা টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এতেই আশায় বুক বাঁধছেন স্বাস্থ্যকর্মীরা। টিকা আসার খুশি আমেরিকার বস্টন মেডিক্যাল সেন্টারের স্বাস্থ্যকর্মীরা নিজেদের মতো করে উদ্যাপন করেছেন। হাসপাতালের সামনেই তারা নেচেছেন। আমেরিকান গায়ক লিজ্জোর জনপ্রিয় গান ‘গুড অ্যাজ হেল’-এ নাচতে দেখা যাচ্ছে তাঁদের।










