টানা ৪৯ দিন জামায়াতে ৫ ওয়াক্ত নামায আদায় করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)জামে মসজিদ পরিচালনা পরিচালনা কমিটির আয়োজনে ২৫ জন শিশু কিশোরকে সাইকেল উপহার দিয়ে সম্মানিত করেছে।
ইসলামে জামায়াতে নামায আদায়ের গুরুত্ব অত্যন্ত বেশি। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। মুসলমানদেরকে সম্মিলিতভাবে আল্লাহর ইবাদতে শরিক হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে।
এই শিক্ষা সামনে রেখে টানা ৪৯ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে এলাকার ২৫ জন ছাত্র একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এ আগ্রহ ও ধারাবাহিকতাকে উৎসাহিত করতে মসজিদ পরিচালনা কমিটি তাদেরকে সাইকেল উপহার প্রদান করে সম্মানিত করেছে।
এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করেন। পাশাপাশি এটি সমাজে দ্বীনি চেতনা জাগ্রত করা এবং নামাযের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার একটি প্রশংসনীয় উদ্যোগ।
আজ জুমাবার হযরত আবু বকর ছিদ্দিক রাঃ জামে মসজিদে অত্র মসজিদে মোতায়াল্লি ব্যবসায়ী ও সমাজ সেবক হাফিজ উদ্দিনের সভাপতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির মোহাম্মদ এন্ড কোং চাটার্ড একাউন্টেট এর প্রিন্সিপাল মোহাম্মদ নুরুল হুদা মুনসুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহের চৌধুরী, মাওলানা মোহাম্মদ আব্দুল মুমেন,সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, হযরত আবু বকর ছিদ্দিক রাঃ জামে মসজিদের খতিব মাওলানা মুফিজুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।










