পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার আগে ৬ ও ৭ মার্চ (শুক্রবার–শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় এই দুইদিনও স্বাভাবিকভাবে বন্ধ থাকবে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে বিশ্ববিদ্যালয় বন্ধের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, শব–ই–ক্বদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। বন্ধের পর ক্লাস স্বাভাবিকভাবে চলবে।








