টানা দশম বছরে জাপানে জন্মহার হ্রাস

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

জাপানে ২০২৫ সালে টানা দশম বছরের মতো জন্মসংখ্যা কমেছে বলে বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে জানা গেছে। এতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সামনে বিদ্যমান চ্যালেঞ্জগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবর বাসসের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, জাপানে ২০২৫ সালে মোট ৭ লাখ ৫ হাজার ৮০৯ জন শিশুর জন্ম হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। এই পরিসংখ্যানে দেশটিতে জাপানি নাগরিকদের সন্তান, সে দেশে বিদেশিদের সন্তান ও বিদেশে জন্ম নেওয়া জাপানি নাগরিকদের সন্তান অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে জন্মহার বিশ্বে অন্যতম সর্বনিম্ন ও দেশটির জনসংখ্যা ক্রমেই কমছে।

পূর্ববর্তী নিবন্ধসিনেমা ‘বনলতা এক্সপ্রেস’: গল্প ‘১০০% খাঁটি বাংলাদেশি’
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের