নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকায় পাশে বাঘের ভাস্কর্যের সামনে থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত ভোর রাত ৪ টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা আসামি টাইগারপস থেকে লালখানাবাজারের দিকে যেতে বাঘের ভাস্কর্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে অজ্ঞাত আসামিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় সবুজ রংয়ের পলিথিনের ভিতর পুরাতন কাপড়ে মোড়ানো দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।












