টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা ছেলের মৃত্যু

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিমা আক্তার পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাত (৩৫) এবং তার দুই বছরের ছেলে জুনায়েদ। জান্নাত তার স্বামীর সঙ্গে টঙ্গীর তিস্তা গেইট এলাকায় ভাড়া থাকতেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধডা. কৃষ্ণ চৈতন্য চৌধুরী