নগরের ঝাউতলা বাজার এলাকা থেকে অস্ত্রসহ মো. ফরহাদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি কার্তুজ, একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত ফরহাদ কুমিল্লা জেলার চান্দিনা থানার মুরাদপুর এলাকার মৃত শফিকুল ইসলাম সবুরের ছেলে।
সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় আরও ৫টি মামলা রয়েছে।












