ঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার ৫২তম বার্ষিক ওয়াজ মাহফিল খতমে বুখারী ও দস্তার বন্দী সম্মেলন আগামীকাল সোমবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কাজেমী আল কোরাইশী। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মাদ্রাসা পরিচালক শায়খুল হাদীস মো. আলী উসমান ও প্রধান শিক্ষক হাফেজ এমদাদুল্লাহ সোহাইল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












