ঝর্না

নীলরতন দাশগুপ্ত | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

ঝর্না তুমি গেলে কোথায়

চন্দ্রনাথ কোল বেয়ে

খোশ মেজাজে আছো তুমি

তাকাও একটু চেয়ে।

তোমার রূপ যৌবন যেন

আমায় কাছে টানে

প্রেমে পড়ি বারবার কত

ঈশ্বর শুধু জানে।

সুমিষ্ট হাসি ওগো তোমার

কতভালোবাসি

আকনণ্ঠ করি পান

খুশির জোয়ারে ভাসি।

ওগো ঝর্না তুমি ছিলে

চঞ্চল সব সময়

যন্ত্রনা আছে জানি মনে

জীবন দুঃখময়।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধজীবন এবং বিনিয়োগ : সতর্ক সিদ্ধান্তের কৌশল