জ্বালানি তেলের সংকট নেই, ধৈর্য ধরুন

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:২০ অপরাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ১০ মার্চ কেন্দ্রের মিলনায়তনে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো.আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিবাদীর কবল থেকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশ মুক্ত হয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিশাল জয় হয়েছে। এজন্য তিনি আপামর জনগণকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার সৃষ্টি হলেও দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। সকলকে ধৈর্যের সাথে সংকট মোকাবিলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভলপমেন্ট) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) প্রকৌশলী এটিএম তানভীর উল হাসান তমাল, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস চট্টগ্রামের সহসভাপতি প্রকৌশলী মোমিনুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ। মূল আলোচক ছিলেন চবি আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। মাহফিলে কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য এবং ভাইস চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।কোরআন তেলাওয়াত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মুখ্য আলোচক প্রফেসর ড.মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া মহানগরের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবিএইচআরএফের সেলাই মেশিন প্রদান