জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রিজভী

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই উনি ঠান্ডাজ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার দলীয় কর্মসূচিতে কুড়িগ্রাম গিয়েছিলেন। সেখানে তার অবস্থা ভালো না হওয়ায় মঙ্গলবার বিকালে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। তার কিছু টেস্ট দেওয়া হয়েছে। সেগুলো সম্পন্ন হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

স্কয়ার হাসপাতালে চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের সদস্যরা সবার দোয়া চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুনঃনির্মাণ করেছে চসিক : মেয়র
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১,৯৬৫ ভোটকেন্দ্রের ৭৬ শতাংশই ঝুঁকিপূর্ণ