জোন সেমিফাইনালে আজ চট্টগ্রাম-ফেনি মুখোমুখি

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে সেমিফাইনালে আজ চট্টগ্রাম মুখোমুখি হচ্ছে ফেনি জেলা দলের বিপক্ষে। বেলা ১.৪৫ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে জোনের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে সকাল ১১টায় প্রথম সেমিফাইনালে অংশ নেবে স্বাগতিক বান্দরবান জেলা এবং লক্ষ্মীপুর জেলা। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৪ মার্চ বান্দরবানবান জেলা স্টেডিয়ামে বেলা ১.৪৫টায় জোন ফাইনালে অংশ নেবে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু চট্টগ্রাম জেলা দলের সফলতা কামনায় চট্টগ্রামবাসীর দোয়া কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধপাকিস্তানি কোচের মুখে নাহিদ রানার প্রশংসা