বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলা আয়োজিত গৌর পূর্ণিমা উৎসব গত মঙ্গলবার নগরীর জেএমসেন হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদার, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান দুলাল মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম–সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হারাধন নাগ, জ্যোতিম্ময় চৌধুরী কাজল, আশুতোষ সরকার, বিজয় লক্ষ্মী দেবী, রুনু ভট্টাচার্য্য, বিপুল কান্তি দত্ত, অলক মহাজন, বিশ্বজিৎ পালিত, লায়ন রিমন কান্তি মুহুরী, প্রবীর পাল, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দিপু, সুভাষ দাশ, অনুপ রক্ষিত, দীপক তালুকদার, বিধান রক্ষিত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











