জেসিআই ও সেভর ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

জেসিআই বাংলাদেশ এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘নলেজ পার্টনারশিপ’এ আবদ্ধ হয়েছে। এই চুক্তির মাধ্যমে ২০২৬ সালে সেভর ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিতব্য দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য প্রদর্শনীগুলোতে পেশাদার জ্ঞান বিনিময়, শিল্পখাতভিত্তিক সংলাপ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং আরও শক্তিশালী করতে উভয় প্রতিষ্ঠান তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই সমঝোতা অনুযায়ী, জেসিআই বাংলাদেশ্ত সেইফকন ২০২৬, সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন ২০২৬, বিমঙ ২০২৬, বিমেঙ ২০২৬, বিইভিএমএক্স ২০২৬ এবং বিসিজিটিএঙ ২০২৬ প্রদর্শনীগুলোর নলেজ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো পরিকল্পিত নলেজ সেশন, বিশেষজ্ঞ পরিচালিত আলোচনা, নেতৃত্ব পর্যায়ের সম্পৃক্ততা এবং পেশাগত উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে প্রদর্শনীগুলোর মান ও গুরুত্ব বহুগুণ বৃদ্ধি করা।

রাজধানীতে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেসিআই বাংলাদেশের পক্ষে ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান শাহেদ অংশগ্রহণ করেন। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মো. ফয়জুল আলম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার রিজভী করিম।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই অংশীদারিত্ব প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, পেশাজীবী এবং সংশ্লিষ্ট শিল্পখাতের অংশীজনদের (স্টেকহোল্ডার) জন্য তাৎপর্যপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং বিভিন্ন খাতে জ্ঞানভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্ট ক্লাব বিডির আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধচুলার আগুনে পুড়ল পাঁচ বসতঘর