চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম জেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশীপ গতকাল বিকেলে সিজেকেএস কনভেনশন হলে শুরু হয়েছে। বিশ্ব দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে নিয়ম অনুযায়ী পরিচালিত এই দাবা প্রতিযোগিতায় মোট ৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় শীর্ষ ২জন দাবাড়ু ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহিলা দাবায় চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন। প্রথম রাউন্ডের খেলায় লুবাবা, তাসফিয়া প্রিমা সহ মোট ২০ জন দাবাড়ু জয়লাভ করে। এই চ্যাম্পিয়নশীপে চীফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে রাকিবুল ইসলাম সাচ্চু, আরবিটর হিসেবে নুরুল আমিন ও আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছেন। আজ বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হল এ সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়নশীপ, মহিলা ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।












