জেলা পরিষদের শিক্ষাবৃত্তি বিতরণ শুক্রবার

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।জেলার বিভিন্ন ক্যাটাগরীর ১৬১ জন ছাত্রছাত্রীর মাঝে এদিন ১৪ লক্ষ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরণ করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের । ঐদিন সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠানস্থলে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেছেন। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষা শাখায় এবং ওয়েব সাইট (িি.িুঢ়পযধঃঃড়মৎধস.ড়ৎম) থেকে জানা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলার শ্রেষ্ঠ ওসি হলেন রাশেদুল ইসলাম
পরবর্তী নিবন্ধআনোয়ারায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কর্মশালা