জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম পাঠান মো. সাইদুজ্জামান। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এস এম গিয়াস উদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষক দেবাশীষ বড়ুয়া দেবু, নেয়ামত উল্ল্যাহ তৌহিদ, মোহাম্মদ ফরিদ। উল্লেখ্য, অনূর্ধ্ব১৫ বয়সী মোট ৩৫ জন খেলোয়াড় নিয়ে গত ১ মার্চ থেকে চট্টগ্রাম আগ্রাবাদ সরকারি স্কুল মাঠে শুরু হয় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।

পূর্ববর্তী নিবন্ধসাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে বাংলাদেশ দলের ম্যানেজার জাবেদ
পরবর্তী নিবন্ধ৪০ বছর পর বিশ্বকাপে ফিরে এলো ইরাক