চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ অর্থ বছরের আওতায় বালক–বালিকা অ্যাথলেটিক্স, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুটবল ও অ্যাথলেটিক্স (বালক/বলিকা) প্রশিক্ষক দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল্লাহ মুনির, নিয়ামত উল্ল্যা তুহিন, মোহাম্মদ ফরিদ ও আরাফাত হোসেন। মোট ১৫ ইভেন্টের প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর পূর্বে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।







