জেলার শ্রেষ্ঠ ওসি হলেন রাশেদুল ইসলাম

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার রাশেদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তার হাতে সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

জানা যায়, গত আগস্ট মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার
পরবর্তী নিবন্ধজেলা পরিষদের শিক্ষাবৃত্তি বিতরণ শুক্রবার