উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও গড়িমসি জনগণের মাঝে হতাশা সৃষ্টি করছে। এ অবস্থায় তরুণ প্রজন্মসহ জাতি আর কোনো ধরনের বিলম্ব মেনে নেবে না।
গত ৩১ মার্চ সন্ধ্যায় আগ্রাবাদ ব্যাংকক মার্কেটের বিপরীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ওয়ার্ড আমির ইমরানুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ খাইরুল বাশার, মহানগরী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ডবলমুরিং থানা আমির ফারুক আযম প্রমুখ। অনুষ্ঠানে ২৭ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমির মজিবুর রহমান, আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













