বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতির প্রত্যাশা অনুযায়ী জাতীয় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব দেশের সচেতন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে একটি দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব নয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী এমপি, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলা উদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, ভিপি শহিদুল আলম বাহাদুর, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অধ্যাপক মাহমুদুল হাসান, এডভোকেট ছাইফুর রহমান, আনোয়ার সিদ্দিকী, ডা. এটিএম রেজাউল করিম, মুহাম্মদ শফিউল আলম, শাহজাহান মনজু, আব্দুল্লাহ ফারুক, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, ফখরে জাহান সিরাজী ও জাকির হোসাইন।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমীর আবদুছ সালাম আজাদ প্রমুখ।












