জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা করুন

ছাত্রশিবিরের কর্মশালায় নগর জামায়াতের আমির

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আবারো তীব্র আন্দোলন করে জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার দাবি আদায় করা হবে। গণভোটে হ্যাঁএর গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা করুন। জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেয়ার লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের দিয়েই অনুরূপভাবে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠিত হবে। দু’টোই ডকট্রিন অব নেসেসিটি। সংবিধান বা আদালতের দোহাই দিয়ে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি জাতি মেনে নেবে না। গত ১৫ মার্চ মহানগর ছাত্রশিবির উত্তরের আরইসরা মিলনায়তনে থানা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হকের সভাপতিত্বে ও মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন গোলাম আজম, আরফাত হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধকায়েস চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন উপব্যবস্থাপনা পরিচালক