জুলাই শহীদদের স্মরণে রাঙ্গুনিয়ায় নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : হুমাম কাদের এমপি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি জানিয়েছেন, আন্দোলনে বীরত্বপূর্ণ অবদান রাখা শহীদদের স্মৃতি ধরে রাখতে রাঙ্গুনিয়ায় একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ ও নতুন রাঙ্গুনিয়া গড়ে উঠবে। আগামীতে আরও বড় পরিসরে জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের স্থানীয় যোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধক্ষত-বিক্ষত ফটিকছড়ি-কাঞ্চননগর সড়ক, জনদুর্ভোগ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভা