জুলাইয়ে হবে নারীদের বিপিএল

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:২৭ অপরাহ্ণ

উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) উদ্বোধনী আসর পিছিয়ে দেওয়া হয়েছে। আগে এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জুলাইয়ে। বুধবার বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছিল, নারী বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৫ এপ্রিল। তবে স্পন্সরদের আগ্রহ কম থাকা এবং তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে না পারায় টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জানানো হয়েছিল, উদ্বোধনী আসরে তিনটি দল অংশ নেবে। সেখানে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ খেলোয়াড়রাও সুযোগ পাবেন।

পূর্ববর্তী নিবন্ধফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি ক্রিকেটে এন্ট্রি আহবান