জুবিলী রোড মার্চেন্টস্ এসোসিয়েশনের নভেম্বর মাসের সভা গতকাল রবিবার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী সদস্য মো. তারেক বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, কামাল হোসেন, আলহাজ্ব আব্দুল গনি, আরমান রসুল, হুমায়ুন আহমেদ রাজু, মো. তারেক, মো. মোস্তফা, জামাল উদ্দিন আহমেদ, আলী আকবর, বিপুল বরন লোধ, মো. কলিমউল্লা কলি, ইফতেখারুল হক রানা, কামরুল উদ্দিন রুবেল, জিয়াউল হক সোহেল, রহিমুল আলম চৌধুরী, ইসমাইল খান, মো. ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













