নগরীর বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বরের পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন খোরশেদা বেগম (৪৫) ও শাহজালাল মিয়া (৫২)। তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়ায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় ৮০০ পিস ইয়াবা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন খোরশেদা বেগম ও শাহজালাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।












