বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর গত সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সম্পন্ন হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ এখন থেকে পার্কভিউ হসপিটালের আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন– চট্টগ্রাম আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়ত উদ্দীন, অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলাম, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু হান্নান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল চট্টগ্রামের সহকারী মহাসচিব মোহাম্মদ আবু হান্নান।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন– ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, মার্কেটিং পরিচালক ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (এডমিন) তালুকদার জিয়াউর রহমান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার নেজাম উদ্দিন ও কর্পোরেট অফিসার হেলাল পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।










