জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটালের সমঝোতা স্বাক্ষর

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৩:১২ অপরাহ্ণ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ এখন থেকে পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এর ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন হেমায়ত উদ্দীন (সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম), মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম ও যুগ্ম মহাসচিব), মোহাম্মদ আবু হান্নান (সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল), মোঃ আলমগীর হোসেন (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও সহকারী মহাসচিব), মোহাম্মদ আবু হান্নান, বিচারক (জেলা ও দায়রা জজ) সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল চট্টগ্রাম। এছাড়াও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন— ডা. এটিএম রেজাউল করিম (ব্যবস্থাপনা পরিচালক), ডা. মোহাম্মদ ইউসুফ (ফাইন্যান্স ডিরেক্টর), ডা. মো. শাহ আলম (মার্কেটিং পরিচালক), তালুকদার জিয়াউর রহমান (জেনারেল ম্যানেজার (এডমিন)) জাহেদুল ইসলাম (ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) নেজাম উদ্দিন (সহকারী ম্যানেজার) হেলাল পারভেজ (কর্পোরেট অফিসার)।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধশুল্ক বাড়লে মানব না
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শরীফের