ভাষার জন্যে হন্যে হয়ে ঘুরছিল রাজপথে
মিছিল ছিল – মিটিং ছিল – অনন্য শপথে–
‘পাকিস্তানি–কেন জানি–কেড়েই নিতে চায়’—
যে ভাষাতে বলতো কথা–বাপ–দাদা আম্মায়!
ছাত্র সমাজ–নয় যেন আজ–শুধু সুবোধ ছেলে–
বলল ওরা–মায়ের ভাষা–দেবে না জান গেলে।
মিছিল হলে–বুলেট নলে–চালালো যেই গুলি–
জীবন দিলো–দেয়নি তবু মায়ের মুখের বুলি।
ফেব্রুয়ারি–আসলে কাঁদে শহীদ মিনার দেখো–
এই মিনারেই শহীদ স্মৃতি –ইতিহাসটা শেখো–
বাংলা ভাষা সবার আশা–জীবন দিয়ে কেনা
জেনে রেখ– এই শহীদের–অনেক বাকী দেনা।







