জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সফলতা অব্যাহত রাখতে হবে : চবি উপাচার্য

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান বলেছেন, জিপিএ৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়; এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ সূচনা মাত্র। পরবর্তী জীবনে এই ফলাফলকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মেডিকেল, প্রকৌশল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে একদিন তাদের পরিচয় হয় একজন সফল চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক কিংবা সরকারি কর্মকর্তা হিসেবে। তিনি বলেন, ফতেপুরের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৃহৎ বিদ্যাপীঠ থাকা সত্ত্বেও এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় কাঙ্খিত অংশগ্রহণ না থাকা অত্যন্ত হতাশাজনক। এই অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি গতকাল রোববার হাটহাজারী ফতেপুর ইউনিয়ন গণপাঠাগারের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তিনি জিপিএ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. সেকান্দর মিয়া, চবি সিনেট সদস্য শ. . নজরুল ইসলাম, পাঠাগারের সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক, পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. বখতেয়ার মিয়া, অধ্যাপক আবদুল ওয়াহাব, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকী, সাবেক চেয়ারম্যান ছালেহ জহুর মো. বাহাদুর ও সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ।

গণপাঠাগারের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সচিব মো. ফরিদ উদ্দিন আখতার। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহছুফি আমানত খান (র.) দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল