জিপিএইচ কারখানায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকার শ্রীধাম দাসের ছেলে।

কারখানা শ্রমিকেরা জানান, দুপুরে কারখানার ভেতরে স্ক্র্যাপ লোহা কাটার কাজ করছিলেন শ্রমিক রঞ্জিত দাস। একপর্যায়ে হঠাৎ অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে রঞ্জিত ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সীতাকুণ্ড থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় স্ক্র্যাপ লোহা কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা দায়ের হবে।

পূর্ববর্তী নিবন্ধঘোড়ায় চড়ে দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্য
পরবর্তী নিবন্ধর‌্যাব নিয়ে চিঠি ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের ব্যক্তিগত : ইইউ রাষ্ট্রদূত