জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

অমর একুশে উপলক্ষে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। তিনি বলেন, আঁকা ও লেখা প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি কেবল বিজয়ের জন্য নয়, বরং নিজের প্রতিভা তুলে ধরার ও নতুন কিছু শেখার সুযোগ। প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই বড় বিজয়। এতে সভাপতিত্ব করেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ। জিনিয়াসের সদস্য সচিব বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল, জিনিয়াস মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, জিনিয়াস উপদেষ্টা মুহাম্মদ ছৈয়দ সিআইপি, শরীফ আর্ট স্কুলের পরিচালক ও চারুশিল্পী আমিরুল হক এমরুল প্রমুখ।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যায়ে তিনটি গ্রুপে মোট ৪৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় নাট্যভিনেতা মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, শিক্ষক অন্তিম পাল, তানজিম আহমেদ ও তাসনোভা আহমেদ তাহি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শাহ মজিদিয়া মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণ কাজ শুরু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেপ্তার