জিনাত আজম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, নারী সমাজের অহংকার। তিনি ছিলেন বড়মাপের সমাজসেবক, মানবিকতার অনন্য প্রতীক। জ্ঞান, কর্ম, মমতা, ধর্মপরায়ণ ও সমৃদ্ধ মানসসম্পন্ন এক অসাধারণ ব্যক্তিত্ব। সুন্দর সমাজ বিনির্মাণে তাঁর আলোকিত গুণাবলি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের নারীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ‘একজন জিনাত আজম স্মারকগ্রন্থ অপরিসীম ভূমিকা রাখবে।
চট্টগ্রাম লেডিস ক্লাব ও চট্টগ্রাম লেখিকা সংঘের যৌথ উদ্যোগে ‘একজন জিনাত আজম স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে গতকাল বুধবার আলোচকরা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লেখিকা সংঘের উপদেষ্টা ড. আনোয়ারা আলম। ক্লাব সদস্যা ও কবি মর্জিনা আখতারের সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন–লেডিস ক্লাবের উপদেষ্টা ড. জয়নাব বেগম, শিশুসাহিত্যিক–সাংবাদিক রাশেদ রউফ, সাংবাদিক ডেইজি মউদুদ। তাঁরা জিনাত আজমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চট্টগ্রাম লেডিস ক্লাব ও লেখিকা সংঘের অভিভাবক, দক্ষ সংগঠক, রম্যসাহিত্যিক জিনাত আজম বেঁচে থাকবেন তাঁর জীবনকর্মের মাঝে। ক্লাব মিলনায়তনে আয়োজিত উৎসবে বক্তব্য দেন, লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল, লেখিকা সংঘের সভানেত্রী ফরিদা ফরহাদ, লেডিস ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা, নারীকন্ঠ উপদেষ্টা সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, অনন্যধারা সম্পাদক রুনা তাসমিনা, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, লেখিকা জেসমিন ইসলাম, জিনাত আজমের বোন নার্গিস সুলতানা, পুত্রবধূ ও লেখিকা ফারহানা তেহসীন, বড়পুত্র অতিক উল আজম খান, ইনার হুইল ক্লাবের সদস্য প্রফেসর শামসুন্নাহার আনোয়ার, জিনাত আজম নাতনি যুমানা কায়ানাত। স্বাগত ও সূচনা বক্তব্য দেন যথাক্রমে লেডিস ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল এবং লেখিকা সংঘ ও স্মারকগ্রন্থের সম্পাদক সৈয়দা সেলিমা আক্তার। পবিত্র কোরআন তেলোয়াত করেন ক্লাব সদস্যা রোকেয়া আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন লেডিস ক্লাব সম্পাদিকা বোরহানা কবির।
প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে জিনাত আজমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লেডিস ক্লাবের সহ সভানেত্রী পারভিন চৌধুরী, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সহ কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সহ সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার রুহী, আইভি হাসান, শুভ্রা বিশ্বাস, কস্তুরী সিংহ, মহুয়া চৌধুরী, রোকসানা বন্যা, গোফরান উদ্দীন টিটু, সদস্যা সেলিনা মাহবুব, মাইনু নিজাম, আফরোজা বুলবুল তাহের, মরিয়ম বেগম, সৈয়দা করিমুননেসা, নাজমা সাইদা বেগম, সাহান আখতার জাহান, আসমা নেওয়াজ আহমেদ, খালেদা আক্তার চৌধুরী, কাজী রুনু বিলকিস, রওশন আক্তার, সাকেরা সাদেক, নাজনীন আরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












