জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের বিক্ষোভ মিছিল

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিএনপিজামাতের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় ২নং জালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাংলা বাজার থেকে শুরু হয়ে প্রধন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরশাহ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আকারে মিলিত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সিরাজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ২নং জালালাবাদ ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. সুমন শেখ, ৪২নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের ভিপি শেখ ফজলে রাব্বি। এছাড়াও ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহসভাপতি আশিকুর রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক, মো. ইসমাইল হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর ভূইয়া, মাসুম উদ্দিন, শেখ আলাল, মনা, নুরে আলম নুরু, শেখ হাবিবুর রহমান দুলাল, রুবেল পাটোয়ারী, মো. সাদ্দাম, সাহাব উদ্দিন, নিশাদ চৌধুরী রিপন, আরিফুল মুস্তফা রাকিব, পারভেজ তারেক, রিয়াজ উদ্দিন সানি, ইব্রাহিম, জিয়া, ইয়াসিন, আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন নৌকার পক্ষে বিভিন্নস্থানে গণসংযোগ