জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জামেয়া অ্যালামনাই এসোসিয়শনের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে জামেয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সাথে যোগসূত্র স্থাপনের এক নব দিগন্ত উন্মোচন হলো।
এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় জামেয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একতা সমপ্রীতি, সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ স্থাপন জাতীয় আর্ন্তজাতিক পর্যায়ে গ্রহণযোগ্য ত্রৈমাসিক ও বার্ষিক জার্নাল, সাময়িকী, ও গুরুত্বপূর্ণ প্রকাশনার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জামেয়ার গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ও সুনাম সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যাবে অ্যালামনাই এসোসিয়েশন। আনজুমান ট্রাস্টের বর্তমান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.) এর দুআ ও অনুমোদনক্রমে আনজুমান ট্রাস্টের সহায়তায় এই অ্যালামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিস্ট্রেশনের অভিযাত্রা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় মুহূর্ত। অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জামেয়া অধ্যক্ষ ও অ্যালামনাই এসোসিয়েশনের সচিব কাজী আবদুল আলীম রেজভী, অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল–কাদেরী, অধ্যক্ষ আবু রেজা মোহাম্মদ নঈম উদ্দিন, অধ্যক্ষ মৌলানা রফিকুল আলম সিদ্দিকী, সহকারী পরিচালক সৈয়দ আবদুল মান্নান, প্রফেসর ড. জাফর উল্ল্যাহ, প্রফেসর জালাল উদ্দিন আজহারী, প্রফেসর ড. মুরশেদুল হক প্রমুখ সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন এসোসিয়েশনের অর্থ সচিব হাফেজ মোহাম্মদ আনিসুজ্জমান। প্রেস বিজ্ঞপ্তি।














