আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ হতে উপহার হিসেবে পাওয়া এ্যাম্বুলেন্সটি প্রয়োজনীয় ডেন্টিং, পেইন্টিং ও মেইনটেন্যান্সসহ যাবতীয় কার্যক্রম শেষে জামেয়া প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারে সেবা প্রদানের জন্য হস্তান্তর করা হয়েছে। এ্যাম্বুলেন্স গ্রহণ করেন জামেয়া গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের সভাপতি প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান ও অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী, মোহাম্মদ মাহবুবুল হক খান, ডা. মোহাম্মদ সায়েম, মোহাম্মদ এমরান হোছাইন, নুর মোহাম্মদ, মোহাম্মদ আফতাব উদ্দিন। এ বিষয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার গভর্নিং বডি, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ হতে আনজুমান ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও আনজুমানের সহযোগিতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী। প্রেস বিজ্ঞপ্তি।












