জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় : ফখরুল

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানের মত দেশে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ কথা করেন। মির্জা ফখরুল বলেন, এরা জামায়াতে ইসলাম দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পিছন দিকে নিয়ে যেতে চায়। যে দলটা সামনের দিকে যেতে আমাদের বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। নারীপুরুষ সকলেই সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে বাস করবে। খবর বিডিনিউজের।

সভায় নারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যায় নারীরা বেশি ছেলেদের চেয়ে। আপনারা জানেন মাবোনেরা? আপনাদের সংখ্যা বেশি। নারীপুরুষ সমান অধিকার। ইসলাম ধর্মেও বলা আছে, আল্লাহ তায়ালা বলেছেন মেয়েদের সমান যে অধিকার প্রাপ্য সেটা তাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো জামায়াত মানুষকে ভুল বুঝায়। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতে যাবে নাকি? যাবে না। এভাবেই তারা ভুল বোঝায়, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই, মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, আজকে পত্রিকায় বের হয়েছে আমি জানিনা সত্য না মিথ্যা, জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি কিন্তু এসব জানিনা, আমি সাংবাদিকদের জিজ্ঞেস করতেছি? বাজে কথা বলেছেন! জামায়াতের আমির যদি নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন নাই। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবেন না।

জামায়াত মহিলাদের কাজ করতে দিতে চায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এমনমহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। ওই যে গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবা না। কাজ না করলে খাবে কি? এ সময় মির্জা ফখরুল ভোটার ও সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধরাজার ছেলে রাজা হবে, এই মতবাদে বিশ্বাসী না জামায়াত
পরবর্তী নিবন্ধএকটি দল নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়