জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

চকরিয়ার জনসভায় শাহজাহান চৌধুরী

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার(চকরিয়াপেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখের সমর্থনে সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত আটটা পর্যন্ত চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, কোনো ভয়ভীতির কাজ হবে না। এসব ভয় ৩৬ জুলাই শেষ হয়েছে, ৫ আগস্ট কবর রচনা হয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ, ব্যাংক লুটেরা কিংবা ঋণখেলাপী নেই। যারা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে তাদের লজ্জা হওয়া উচিত। প্রধান বক্তার বক্তব্যে চকরিয়াপেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ বলেন, চকরিয়াপেকুয়ার গ্রামগঞ্জ ঘুরে জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। মাবোনসহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। সভায় আরও বক্তব্য দেন, ইসলামী গবেষক মাওলানা আলী হাসান ওসামা এবং জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ। বিশেষ অতিথি ছিলেনচকরিয়া উপজেলা আমির মাওলানা আবুল বশর, পৌর আমির আরিফুল কবির, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, পেকুয়া উপজেলা আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমির মাওলানা ফরিদুল আলম, সাবেক উপজেলা আমির আব্দুর রহমান আজাদ, মাওলানা মোজাম্মেল হক, ছাবের আহমেদ ফারুকী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, এনসিপি নেতা সাজ্জাদ হোসেন, বারোবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, বরইতলী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, লক্ষ্যারচরের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। পেকুয়া উপজেলা জামায়াত নেতা সরফরাজ আল নেওয়াজ চৌধুরীসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন ব্রিজে বাস তল্লাশি এসি বক্সে ৪০ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েকদিনের মধ্যে : প্রেস সচিব