শিশু–কিশোদের সাংস্কৃতিক জগৎ ফুলকির আয়োজনে ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হলো ‘জামাল নজরুল শিশু–কিশোর বিজ্ঞান উৎসব’। দুদিনের এ আয়োজনে গতকাল রবিবার সকাল ১০টায় ফুলকিসহ শহরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
এছাড়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের ৬৫ জন বিজ্ঞান ও গণিতের শিক্ষক নিয়ে ‘সমকালীন প্রযুক্তি এবং ভবিষ্যৎ বিজ্ঞান শিক্ষা’ বিষয়ে সেমিনারে আলোচনা করেন অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। একই সাথে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ডিএনএ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে কর্মশালা পরিচালিত হয়। কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের একদল শিক্ষার্থী। সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেশিন লার্নিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স কম্পিউটার সোসাইটি, স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপটার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুটি কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদ প্রদান করেন ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রতা দাশ।
একইসাথে বেলা ৩টায় একে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিকাল সাড়ে ৪টায় উভয় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীর উপরে ক বিভাগ ও খ বিভাগে ৩টি করে মোট ৬টি প্রজেক্টকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান করেন ফুলকির সর্বধ্যক্ষা শীলা মোমেন, শিক্ষায়তনিক উপদেষ্টা সৈয়দা খুরশীদা বেগম, সাবেক উপাধ্যক্ষ সৈয়দা সাজেদা বেগম, সোনারতরীর উপাধ্যক্ষা জিনাত ইসলাম, প্রধান শিক্ষক শুভ্রতা দাশ, সহকারী প্রধান শিক্ষক শিউলী চক্রবর্ত্তী। দুদিনব্যাপী বিজ্ঞান উৎসবের সমন্বয় করেন শিক্ষক সিমি বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।











