জামালখান সড়কে ভেঙে পড়ল গাছ

পথচারীদের মাঝে আতঙ্ক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের দক্ষিণে সিঁড়ির গোড়ার অদূরে জামালখান সড়কের বিভাজকের (ডিভাইডার) একটি বড় কৃষ্ণচূড়া গাছ হঠাৎ ভেঙে পড়ে গেছে। এসময় পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। পরে সিটি কর্পোরেশনের লোকজন গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল মঙ্গলবার সকালে গাছটি ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকট শব্দে হঠাৎ গাছটি ভেঙে পড়ে। এ সময় সৌন্দর্যবর্ধনের ফুলের টব, লোহার ঘেরা ক্ষতিগ্রস্ত হয়। পথচারী শহীদ বলেন, ভাগ্যভালো এসময় কোনো গাড়ি ছিল না। থাকলে ঢাকার মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিষক্রিয়ায় আক্রান্ত আটজন হাসপাতালে
পরবর্তী নিবন্ধস্ত্রী মজুদ করেন বিক্রি করেন স্বামী