জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

| বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীর, মেজর শাতিল,মেজর তানজিম,মেজর সা’আদাত এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম।

এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানী আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ, র‍্যাব-৭-এর প্রতিনিধি এবং একাধিক গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে নির্বাচনের দিন সকল ভোটকেন্দ্রসহ পুরো বাঁশখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থার সমন্বিত ভূমিকার মাধ্যমে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘তারুণ্যের ভোট ধানের শীষেই হোক’-স্লোগানে পটিয়ার বাহুলীতে গণসংযোগ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার